ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
লুলিকোনাজল ক্রীম দুই আঙুলের মাঝের টিনিয়া পেডিস, টিনিয়া ত্রুরিস এবং টিনিয়া কর্পোরিসের ট্রাইকোফাইটন রুবরাম এবং এপিডার্মোফিটন ফ্লোকোসাম দ্বারা সৃষ্ট জীব দ্বারা সৃষ্ট টপিক্যাল চিকিৎসার জন্য দেওয়া হয়।
লুলিকোনাজল হচ্ছে একটি টপিকাল এন্টিফাংগাল এজেন্ট। এটি একটি বিস্তৃত বর্ণালীর এন্টিফাংগাল এজেন্ট যা অ্যাজোল গ্রুপের সদস্য। এটি ল্যানোস্টেরল ডিমিথাইলেজ এনজাইম বন্ধের মাধ্যমে ফাংগাল সেল মেমব্রেনের একটি গুরুত্বপূর্ণ উপাদান আরগোস্টেরল সিনথেসিস বন্ধ করে দেয়। এভাবে এটি ডার্মাটোফাইটোসিস, ক্যানডিডা আলবিক্যান্স, মেলাসেজিয়া, ট্রাইকোফাইটন এবং এপিডারমোফাইটন প্রজাতির বিরুদ্ধে শক্তিশালী ইন-ভিট্রো ও ইন-ভিভো ফাংগিসাইডাল এক্টিভিটি প্রদর্শন করে।