ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মাইকোনাজল ওরাল জেল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- মুখ ও পরিপাকতন্ত্রীয় ক্যানডিডা জনিত সংক্রমনের চিকিৎসায়। মুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের কলোনাইজেশন নির্মূলে। সুপার ইনফেকশনে দায়ী গ্রাম-পজেটিভ ব্যাকটেরিয়া নির্মূলে।
ফার্মাকোডিনামিক বিশ্লেষণ: মাইকোনাজল ডারমাটোফাইট্স এবং ঈস্ট এর বিরুদ্ধে ছত্রাকবিরোধী এবং কিছু কিছু গ্রাম পজেটিভ ব্যাসিলাই ও কক্কাই এর বিরুদ্ধে ব্যাকটেরিয়া বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে। মাইকোনাজল আরগোস্টেরল সংশ্লেষণ-এর মিথাইলেশন ধাপে বাধা দেয়। আরগোস্টেরল হল ঈস্ট ও ছত্রাক এর প্রধান স্টেরল এবং এদের বায়োসিনথেটিক পাথওয়ের শেষ উৎপাদ। ঈস্ট ও ছত্রাকে আরগোস্টেরল সংশ্লেষণ ব্যাহত হওয়ায় ছত্রাকের কোষঝিলীতে ছিদ্রের সৃষ্টি হয়। এ ছিদ্র দিয়ে ছত্রাক কোষের প্রয়োজনীয় উপাদান কোষের বাইরে চলে আসে, ফলে ঈস্ট ও ছত্রাক মারা যায়।ফার্মাকোকাইনেটিক বিশ্লেষণ: মাইকোনাজলের ওরাল বায়োঅ্যাভেইলএবিলিটি কম (২৫-৩০%), কারণ অন্ত্রনালী থেকে এর শোষণ সামান্য। ওরাল জেল হিসাবে গ্রহণের পর মাইকোনাজল সিস্টেমিক্যালি শোষিত হয়। শোষিত মাইকোনাজল প্লাজমা প্রোটিন (৮৮.২%), প্রাথমিকভাবে সেরাম অ্যালবুমিন এবং লোহিত রক্ত কণিকা (১০.৬%) এর সাথে যুক্ত হয়। মাইকোনাজল ওরাল জেল এর শোষিত অংশের অধিকাংশই বিপাক হয়। গৃহীত মাত্রার এক শতাংশের কম পরিমাণ মূত্রের সাথে অপরিবর্তিত অবস্থায় নির্গত হয়। অধিকাংশ রোগীর ক্ষেত্রে প্লাজমা অর্ধায়ু ২০-২৫ ঘন্টা। মাইকোনাজলের এলিমিনেশন হাফ লাইফ বৃক্কীয় সমস্যাগত রোগীদের ক্ষেত্রে একই থাকে।