ঔষধ তালিকায় ফিরুন
Capsule
ইউনিট মূল্য
৳ ৩.৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৫২.৫
পুরো প্যাক মূল্য
৳ ২১০
প্যাক সাইজ
৪ × ১৫
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে আয়রন, ফলিক এসিড, জিংক, বি-ভিটামিনসমূহ এবং ভিটামিন-সি-এর ঘাটতি পূরণে অথবা আয়রন, ফলিক এসিড, জিংক, বি-ভিটামিনসমূহ এবং ভিটামিন-সি-এর প্রতিরোধমূলক চিকিৎসায় এই প্রিপারেশনটি নির্দেশিত।
আয়রন: আয়রন সাপ্লিমেন্ট হিসেবে কার্বনাইল আয়রন হল আরও কার্যকর এবং নিরাপদ পছন্দ, কারণ এতে রয়েছে উচ্চ জৈব প্রাপ্যতা, কম বিষাক্ততা এবং উন্নত জিআই সহনশীলতা।ফলিক এসিড: স্নায়ু নলের স্বাভাবিক স্বাস্থ্যকর বিকাশের জন্য এবং একটি কোষ থেকে সম্পূর্ণ রূপে একটি পূর্ণাঙ্গ শিশুর কোষ বিভাগের জন্য ফলিক এসিডের প্রয়োজনীয়তা অপরিহার্য।ভিটামিন বি কমপ্লেক্স: অনাগত শিশুদের বৃদ্ধি এবং বিকাশের জন্য ভিটামিন বি কমপ্লেক্স প্রয়োজন। ভিটামিন সি: ভিটামিন সি ভ্রুণের ঝিল্লিতে কোলাজেন গঠনের ভূমিকা পালন করে।জিংক সালফেট: জিংক ভ্রুণের বৃদ্ধি ও উন্নয়ন, কেন্দ্রিয় স্নায়ু তন্ত্রের বিকাশ ও কার্যকারিতা এবং উন্নত মাতৃ ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি।