ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Zif-A 48 mg Tablet
ফেরাস অ্যাসকরবেট + ফলিক এসিড + জিংক সালফেট
ইউনিট মূল্য
৳ ৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৫০
পুরো প্যাক মূল্য
৳ ৩০০
প্যাক সাইজ
৬ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই প্রিপারেশনটি আয়রন ঘাটতির প্রোফাইল্যাক্সিসে নির্দেশিত, বিশেষত যখন অপর্যাপ্ত ডায়েটের কারনে গর্ভাবস্থায় এবং রক্তস্বল্পতার সময় পরিপূরক জিংক এবং আয়রনের প্রয়োজন হয়।
এই প্রিপারেশনটি ফেরাস অ্যাসকরবেট, ফলিক এসিড এবং জিংক এই তিনটি পুষ্টিকর পরিপূরকের সংমিশ্রণ দ্বারা তৈরী। ফেরাস অ্যাসকরবেট, আয়রন এবং ভিটামিন সি এর সংমিশ্রণে তৈরী। আয়রন আমাদের দেহে সঞ্চয় হয় এবং আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা দূর করে। দেহে আয়রনের শোষণ বাড়ানোর জন্য ভিটামিন সি (অ্যাসকরবেট) যুক্ত করা হয়। ফলিক অ্যাসিড ভিটামিন বি এর একটি ফর্ম যা রক্তের লাল কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যা সারা শরীর জুড়ে অক্সিজেন বহন করে। অনাগত শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বিকাশের ক্ষেত্রে ভূমিকা রাখার কারণে এটি গর্ভাবস্থায়ও প্রয়োজনীয়। জিঙ্ক এমন একটি মাইক্রোমাইনাল যা পুষ্টি সরবরাহ করে।