ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Vopran 20 mg Tablet
ভোনোপ্রাজান
ইউনিট মূল্য
৳ ১০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১০০
পুরো প্যাক মূল্য
৳ ৬০০
প্যাক সাইজ
৬ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
১. গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার, রিফ্লাক্স ইসোফ্যাগাইটিস, সল্প মাত্রার এসপিরিন গ্রহনের ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক অথবা ডিওডেনাল আলসারের পুনরাবৃত্তি থেকে প্রতিরোধ, NSAID ওষুধ গ্রহনের ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক অথবা ডিওডেনাল আলসারের পুনরাবৃত্তি থেকে প্রতিরোধ । ২. হেলিকোব্যাক্টর পাইলরি চিকিৎসায় সহায়ক হিসেবে নিম্নলিখিত রোগের ক্ষেত্রেঃ গ্যাস্ট্রিক আলসার, ডিওডেনাল আলসার, গ্যাস্ট্রিক মিউকোসা সংযুক্ত লিম্ফ্যাটিক টিস্যু লিম্ফোমা, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পুরপুরা, প্রাথমিক পর্যায়ে গ্যাস্ট্রিক ক্যান্সারের এন্ডোস্কোপিক রিসেকশনের পর পাকস্থলী অথবা হেলোকোব্যাক্টর পাইলরি গ্যাস্ট্রাইটিস।