ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Vegara 100 mg Tablet
সিলডেনাফিল সাইট্রেট
ইউনিট মূল্য
৳ ৫০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ২০০
পুরো প্যাক মূল্য
৳ ২০০
প্যাক সাইজ
১ × ৪
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সিলডেনাফিল সাইট্রেট ইরেক্টাইল ডিসফাংশন সহ পুরুষদের চিকিৎসায় নির্দেশিত, যা সন্তোষজনক যৌন কর্মক্ষমতার জন্য যথেষ্ট পুরুষাঙ্গ উত্থান অর্জন বা বজায় রাখতে অক্ষম। সিলডেনাফিল সাইট্রেট কার্যকর হওয়ার জন্য, যৌন উদ্দীপনা প্রয়োজন। এছাড়া সিলডেনাফিল সাইট্রেট পালমোনারী হাইপারটেনসনের চিকিৎসাতেও নির্দেশিত।
কার্যপদ্ধতি: যৌন উত্তেজনার সময় করপাস ক্যাভারনোসাম হতে নাইট্রিক অক্সাইডের নির্গমনের সাথে পুরুষের লিঙ্গ উত্থান জড়িত। নাইট্রিক অক্সাইড গুয়ানাইলেট সাইকেজ এনজাইমকে অ্যাক্টিভ করে যার ফলে সাইক্লিক ওয়ানোসিন মনোফসফেটের লেভেল বেড়ে যায়। এবং এর ফলে করপাস কেভারনোসামের মাংস পেশীর রিলাক্সেশন হয় ও রক্ত সঞ্চলন বেড়ে যায়। সিলডেনাফিলের করপাস কেভারনোসামের মাংস পেশীর রিল্যায়েকশনে কোন অবদান নেই কিন্তু ইহা ফসফোডাই ইস্টারেজ ৫ এনজাইম এর বিক্রিয়া বন্ধ করার মাধ্যমে করপাস কেভারনোসামে নাইট্রিক অক্সাইডের কার্যকারিতা বৃদ্ধি করে। যৌন উত্তেজনার সময় যখন নাইট্রিক অক্সাইডের নির্গমন হয় তখন সিলডেনাফিল করপাস কেভারনোসামের ফসফোডাই ইস্টারেজ ৫ এর বিক্রিয়া বন্ধ করে সিজিএমপি এর লেবেল বাড়িয়ে দেয় এবং সাথে সাথে মাংস পেশীর রিল্যাক্সেশন মাধ্যমে সেখানে রক্ত সঞ্চালনের পরিমান বাড়িয়ে দেয় যৌন উত্তেজনার মূহুর্ত ছাড়া রিকমেনডেড সেবনমাত্রায় লিঙ্গ উত্থান এর উপর সিলডেনাফিলের কোন প্রভাব নেই।ফার্মাকোকাইনেটিক এবং মেটাবলিজম: মুখে সেবনের পর সিলডেনাফিল দ্রুত শোষিত হয় এবং গড় বায়োএভেইলিবিলিটি প্রায় ৪১%। ইহা হেপাটিক মেটাবিলজমের মাধ্যমে সাইটোক্রোম পি ৪৫০ একটি সক্রিয় মেটাবোলাইটে রুপান্তরিত হয় এবং শরীর হতে বের হয়ে যায়। সিলডেনাফিল ও এর মেটাবোলাইট উভয়েরই প্রাপ্তিক অর্ধায়ু প্রায় ৪ ঘন্টা। শোষন এবং বন্টন: সিলডেনাফিল খুব দ্রুত শোষিত হয়। মুখে সেবনের ৩০ থেকে ১২০ মিনিটের মধ্যে সিলডেনাফিলের ঘনত্ব রক্তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, যদি খাবার গ্রহণের পূর্বে সেবন করা হয়। কিন্তু সিলডেনফিল যখন ফ্যাট জাতীয় খাবারের সাথে গ্রহন করা হয় এখন ইহার শোষন কমে যায়।মেটাবলিজম এবং নিঃসরন: সিলডেনাফিল যকৃতের মাইক্রোসোমাল আইসো এনজাইমের সাহায্যে শরীর হতে বের হয়ে যায়। মুখ এবং শিরাপথে প্রয়োগের পর সিলডেনাফিল মেটাবোলাইট হিসেবে পায়খানার সাথে (প্রায় ৮০% মুখে সেবনের পর) বের হয়ে যায় এবং অল্প পরিমান (প্রায় ১৩%) মূত্রের সাথে বের হয়ে যায় । বিশেষ জনগোষ্ঠীর ক্ষেত্রে ফার্মাকোকাইনেটিক্স: বয়োবৃদ্ধ স্বাস্থ্যবান বয়স্কদের ক্ষেত্রে সিলডেনাফিলের ক্লিয়ারেন্স কমে প্রায় ৮৪% থেকে ১০৭% পর্যন্ত। AUC এর মান বেশী পাওয়া যায় স্বাস্থবান তরুনদের চেয়ে।