ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Vardamate 20 mg Tablet
ভারডেনাফিল
ইউনিট মূল্য
৳ ৬০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৬০০
পুরো প্যাক মূল্য
৳ ৬০০
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ভারডেনাফিল লিঙ্গোত্থানে অক্ষমতা- এর চিকিৎসায় সেব্য।
ভারডেনাফিল নির্দিষ্টভাবে ফসফোডাইএস্টারেজ টাইপ বি-৫ (পিডিই-৫) এনজাইমকে বাধা দেয় । লিঙ্গোত্থানের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কর্পাস ক্যাভারনােসামের মসৃণ মাংসপেশী শিথীল হয়। যৌন উদ্দীপনার সময় নাইট্রিক অক্সাইড লিঙ্গের কৰ্পাস ক্যাভারনােসামে মুক্ত হয় এবং গুয়ানাইলেট সাইক্লিয়েজ এনজাইমকে উদ্দীপ্ত করে যা সাইক্লিক গুয়ানােসিন মনােফসফেটের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে মসৃণ মাংসপেশী শিথীল হয় এবং লিঙ্গে রক্ত প্রবেশ করে একে উত্তেজিত করে। ফসফোডাইএস্টারেজ টাইপ বি-৫ (পিডিই-৫) এনজাইম বাধাগ্রস্থ হলে সাইক্লিক গুয়ানােসিন মনােফসফেটের পরিমাণ বেড়ে যায় এবং লিঙ্গোত্থান হয়। যেহেতু নাইট্রিক অক্সাইড এর নিঃসরণ এর জন্য যৌন উদ্দীপনা প্রয়ােজন, তাই যৌন উদ্দীপনার অনুপস্থিতিতে ফসফোডাইএস্টারেজ টাইপ বি-৫ (পিডিই-৫) এর উপর বাধাদানের কোন প্রভাব নেই।