ঔষধ তালিকায় ফিরুন
Oral Solution
Urikal 1500 mg Oral Solution
পটাশিয়াম সাইট্রেট + সাইট্রিক এসিড
ইউনিট মূল্য
৳ ১২০
পুরো প্যাক মূল্য
৳ ১২০
প্যাক সাইজ
১০০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই প্রিপারেশনটি নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- মূত্রনালীর প্রদাহজনিত জ্বালাপোড়া উপশমে বৃক্কে পাথর তৈরী প্রতিরোধে ইউরিকোসুরিক ওষুধের সাথে বাত প্রতিরোধে বৃক্কীয় সমস্যার কারণে এসিডোসিস হলে
পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক এসিড স্থিতিশীল এবং সুগন্ধ যুক্ত ওরাল সিস্টেমিক অ্যালকালাইজার। পটাশিয়াম সাইট্রেট শোষণের পর বিপাক ক্রিয়ার ফলে পটাশিয়াম বাইকার্বনেটে রুপান্তরিত হয় যা সিস্টেমিক অ্যালকালাইজার হিসাবে কাজ করে। এই ওষুধটির নির্দেশিত মাত্রা সিস্টেমিক অ্যালকালোসিস না করে ইউরিনকে অ্যালকালাইজ করে। ইহা খুবই রুচিকর, সুগন্ধযুক্ত এবং অনেক দিন সেবন করার পরেও সহনীয়। পটাশিয়াম সাইট্রেট পাকস্থলির পাচক রসকে প্রশমন বা বিপাকে বিঘ্ন ঘটায় না।