ঔষধ তালিকায় ফিরুন
Tablet (Modified Release)
Tricard MR 35 mg Tablet (Modified Release)
ট্রাইমেটাজিডিন ডাইহাইড্রোক্লোরাইড
ইউনিট মূল্য
৳ ৮
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৮০
পুরো প্যাক মূল্য
৳ ২৪০
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ট্রাইমেটাজিডিন ডাইহাইড্রোক্লোরাইড স্ট্যাবল এনজিনা পেকটোরিসের যেসব রোগী প্রথম পছন্দের এন্টিএনজিনাল থেরাপী দ্বারা নিয়ন্ত্রিত হয়না বা অসহনীয় তাদের লক্ষণজনিত চিকিৎসায় সহযোগী থেরাপী হিসাবে ব্যবহৃত হয়।
ট্রাইমেটাজিডিন ডাইহাইড্রোক্লোরাইড প্রথম ৩-কিটো এসাইল কো-এ থায়োলেজ ইনহিবিটর যা মেটাবলিক এন্টিইসকেমিক ঔষধ হিসাবে সকল করোনারী রোগীদের জন্য অত্যন্ত কার্যকর। ট্রাইমেটাজিডিন ডাইহাইড্রোক্লোরাইড ৩-কিটোএসাইল কো-এ থায়োলেজ এনজাইমকে বাঁধা দেয়ার মাধ্যমে অক্সিজেনকে ফ্যাটি এসিড পাথওয়ে থেকে Glucose পাথওয়েতে ট্রান্সফার করে। যেহেতু Glucose পাথওয়ে শক্তি উৎপাদনের জন্য অধিক কার্যকরী সেহেতু সমপরিমান অক্সিজেন ব্যয়ে বেশী পরিমানে শক্তি তৈরী হয় এবং হার্টকে বেশী কার্যকর রাখে। অধিকন্তু Glucose এরোবিক অক্সিডেশনের মাধ্যমে ল্যাকটিক এসিড কম তৈরী হওয়ার ফলে এটা এনজিনা পেকটোরিস প্রতিরোধ করে।