ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Timothy 50 mg Tablet
টাইমোনিয়াম মিথাইলসালফেট
ইউনিট মূল্য
৳ ৮
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৮০
পুরো প্যাক মূল্য
৳ ৪০০
প্যাক সাইজ
৫ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
টাইমোনিয়াম মিথাইলসালফেট একটি মাংসপেশীর খিঁচুনীরোধী ঔষধ যা পরিপাকনালী, পিত্ততন্ত্র, মূত্রাশয় ও জরায়ুর পেশীর সংকোচন কমায়। ইহা পরিপাকনালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও এটি মূত্রনালী ও স্ত্রী জননাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও ব্যথার চিকিৎসায় নির্দেশিত।
টাইমোনিয়াম মিথাইলসালফেট হল এসিটাইলকোলিন ও হিস্টামিনের এন্টাগোনিস্ট। এটি কোষের ঝিল্লির ফসফোলিপিড এবং প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে। ফলে এটি অন্ত্র, পিত্তথলি, মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশীর সংকোচন কাজকে বাধাপ্রদর্শন করে, যা অভ্যন্তরীণ ব্যথা কমায়।