ঔষধ তালিকায় ফিরুন
Cream
ইউনিট মূল্য
৳ ১৫০
পুরো প্যাক মূল্য
৳ ১৫০
প্যাক সাইজ
১৫ gm tube
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই ক্রীম নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- মিশ্র ও জটিল ফাঙ্গাল, প্রোটোজোয়াল ও ব্যাক্টেরিয়াল ইনফেকশন মৃদু থেকে মধ্যম ভ্যাজিনাইটিস ক্যানডিডিয়াসিস এবং ট্রাইকোমোনিয়াসিস প্রুরাইটিস ভালভা ডার্মাটাইটিস একজিমা জেনিটো ইউরিনারি ইনফেকশন।
এই ক্রীম একটি কম্বিনেশন ক্রীম যা ব্যাক্টেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া এবং প্রদাহের বিরুদ্ধে কাজ করে। ওফ্লক্সাসিন একটি ব্রড স্পেকট্রাম এন্টিবায়োটিক যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ওরনিডাজল একটি নাইট্রোইমিডাজল গ্রুপের এন্টিবায়োটিক যা অ্যামিবা এবং ট্রাইকোমোনাস ইনফেকশনে কার্যকর। টারবিনাফিন একটি অ্যালাইলএমিন জাতীয় অ্যান্টিফাংগাল যা স্কোয়ালিন ইপক্সিডেয এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে ফাংগাসের কোষ ঝিল্লীর একটি গুরুত্বপূর্ণ উপাদান আরগোস্টেরস এর সংশ্লেষণ থামিয়ে দেয়। ফলশ্রুতিতে ফাংগাল কৌষের মৃত্যু হয়। ক্লোবেটাসল প্রোপিওনেট একটি কার্যকরি কর্টিকোস্টেরয়েড যার এন্টি-ইনফ্লামেটরি, এন্ট্রি-প্রুরাইটিক এবং ভ্যাসোকন্সট্রিকশন বৈশিষ্ট রয়েছে।