ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Teslar-M 5 mg Tablet
এ্যামলােডিপিন বিসাইলেট + টেলমিসার্টান
ইউনিট মূল্য
৳ ২০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৪০
পুরো প্যাক মূল্য
৳ ৫৬০
প্যাক সাইজ
৪ × ৭
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই প্রিপারেশন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নির্দেশিত, যা একক ভাবে বা অন্য এন্টিহাইপারটেনসিভ ওষুধের সাথে দেয়া যায়। রক্তচাপের লক্ষ্য অর্জনের জন্য একাধিক ওষুধের প্রয়োজন হতে পারে এমন রোগীদের ক্ষেত্রে প্রাথমিক থেরাপি হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
ইহা হচ্ছে টেলমিসারটান এবং অ্যামলোডিপিন এর সমন্নিত একটি প্রোডাক্ট। টেলমিসারটান একটি নন পেপটাইড এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার (এআরবি) যা নির্দিষ্ট এনজিওটেনসিন এন্টাগনিস্ট এবং এটি১ সাবটাইপ এর উপর কার্যকর। এনজিওটেনসিন তার রিসেপ্টরের সাথে বন্ধনের ফলে রক্তনালী সরু, অ্যালডোস্টেরন তৈরি এবং নির্গমনের উদ্দীপক, কার্ডিয়াক উদ্দীপনা বৃদ্ধি এবং বৃক্কে সোডিয়ামের পুণঃশোষণ করে, যা রক্ত চাপ বাড়ায় (উচ্চ রক্তচাপ)। টেলমিসারটান অনেক টিস্যুতে যেমন ভাস্কুলার পেশী এবং অ্যাড্রেনাল গ্রন্থিতে উপস্থিত এনজিওটেনসিন রিসেপ্টর কেউ এবং এনজিওটেনসিন এর কাজ করার মাধ্যমে রক্তনালী প্রসারিত করে এবং শিয়ার গতির পরিবর্তন ছাড়াই রক্ত চাপ কমায়। AT2 রিসেপ্টর থেকে AT1 রিসেন্টারের প্রতি ভ্যালসারটানের আসক্তি বেশি (প্রায় >৩০০০ গুন) কার্ডিভাস্কুলার রেগুলেশনের জন্য গুরুত্বপূর্ণ এমন হরমোন রিসেপ্টর বা আয়ন চ্যানেলের সাথে এটা সংযুক্ত হয় না কিংবা বাঁধা প্রদান করে না।এ্যামলোডিপিন একটি ডাইহাইড্রোপিরিডিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যা ভাস্কুলার এবং কার্ডিয়াক মাংসপেশীর নরম কোষগুলোতে ক্যালসিয়ামের প্রবেশে বাধা প্রদান করে। এ্যামলোডিপিন পেরিফেরাল অর্টারির ভেসোডাইলেটর যা ভাস্কুলার মাংসপেশীর উপর সরাসরি কাজ করে ফলে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স এবং রক্তচাপ দুটোই কমে যায়।