ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Tensicon 05 mg Tablet
ফ্লুপেনটিক্সল + মেলিট্রাসিন
ইউনিট মূল্য
৳ ৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৫০
পুরো প্যাক মূল্য
৳ ২৫০
প্যাক সাইজ
৫ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ফ্লুপেনটিক্সল ও মেলিট্রাসিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- বিভিন্ন ধরনের দুশ্চিস্তা অবসন্নতা উদাসীনতায় সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রেসিভ নিউরোসিস মাস্কড ডিপ্রেশন সাইকোসোমাটিক এ্যাফেকশন-এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা মেনোপজাল ডিপ্রেশন ও অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া।
এই প্রিপারেশনে আছে দুটি সু-পরিচিত এবং সু-প্রমাণিত যৌগঃ ফ্লুপেনটিক্সল-একটি নিউরোলেপ্টিক, স্বল্প মাত্রায় যার নিজস্ব দুশ্চিন্তা প্রশমনকারী এবং অবসন্নতাবিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং মেলিট্রাসিন-একটি বাইপোলার থাইমোলেগ্রিক, স্বল্প মাত্রায় যার এ্যাকটিভিটিং বৈশিষ্ট্য রয়েছে। যৌথভাবে, এই যৌগসমূহ এমন একটি প্রস্তুতি যা অবসন্নতাবিরোধী, দৃশ্চিত্তা প্রশমনকারী এবং এ্যাকটিভেটিং বৈশিষ্ট্য প্রদর্শন করে। ফ্লপেনটিক্সল মুখে গ্রহণ করার প্রায় চার ঘন্টা পর সিরামে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় এবং মেলিট্রাসিন মুখে গ্রহণ করার প্রায় চার ঘন্টা পর সিরামে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায়। ফ্লপেনটিক্সল-এর বায়োলোজিক্যাল হাফ-লাইফ প্রায় ৩৫ ঘন্টা এবং মেট্রিাসিন-এর বায়োলোজিক্যাল হাফ-লাইফ প্রায় ১৯ ঘন্টা। ফ্লপেনটিক্সল এবং মেলিট্রাসিন-এর একত্র ব্যবহার, আলাদা আলাদা যৌগের ফার্মাকোকাইনেটিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে না।