ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Taven 10 mg Tablet
এ্যাটোরভাস্টাটিন ক্যালসিয়াম
ইউনিট মূল্য
৳ ১২
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১২০
পুরো প্যাক মূল্য
৳ ৩৬০
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এটরভাসটাটিন খাদ্যের সাথে সম্পূরক হিসাবে বর্ধিত টোটাল কোলেস্টেরল, LDL কোলেস্টেরল, এপোলিপোপ্রোটিন-বি (এপো-বি) এবং ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য যেখানে খাদ্য বা ননফার্মাকোলজিক্যাল ব্যবস্থা অপর্যাপ্ত সেখানে নিম্নলিখিত রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হোমোজাইগাস ও হেটারোজাইগাস ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া রোগীর টোটাল কোলেস্টেরল ও LDL কোলেস্টেরল কমাতে। মিক্সড ডিসলিপিডেমিয়া (ফ্রেডরিকসন টাইপ-Ia ও Ib) রোগীর বর্ধিত কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে। হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া (ফ্রেডরিকসন টাইপ-IV) রোগীর বর্ধিত সিরাম ট্রাইগ্লিসারাইড কমাতে। ডিসবেটালিপোপ্রোটিনেমিয়া (ফ্রেডরিকসন টাইপ-III) রোগীর এপোলিপোপ্রোটিন-বি কমাতে। বর্ধিত LDL কোলেস্টেরল আছে এমন এসিম্পটোম্যাটিক বা মৃদু থেকে মৃদুতর সিম্পটোম্যাটিক করোনারী আর্টারী রোগের কার্ডিয়াক ইস্কেমিক পর্যায় কমাতে। ডায়াবেটিস ম্যালাইটাস এবং রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে এমন রোগীর বর্ধিত টোটাল কোলেস্টেরল, LDL কোলেস্টেরল কমাতে।