ঔষধ তালিকায় ফিরুন
Chewable Tablet
Solagen 100 mg Chewable Tablet
মেবেনডাজল
ইউনিট মূল্য
৳ ১
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১০
পুরো প্যাক মূল্য
৳ ১০০
প্যাক সাইজ
১০ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মেবেনডাজল সূতাকৃমি, ফিতাক্রিমি, কেঁচোকৃমি এবং হুককৃমির চিকিৎসার জন্য নির্দেশিত।
মেবেনডাজল একটি সিনথেটিক ব্রড-স্পেকট্রাম অ্যান্থেলমেন্টিক, যা বেশিরভাগ নেমাটোড এবং কিছু অন্যান্য কৃমির বিরুদ্ধে সক্রিয়। মেবেনডাজল মূলত অন্ত্রের নেমাটোড সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। মেবেনডাজল কৃমির মাইক্রোটিউবিউল তৈরি করতে বাঁধা দেয় এবং কৃমির গ্লুকোজ লেভেলের পরিমান কমিয়ে দেয়। মুখে সেবনের পরে প্রায় ২-১০% ঔষধ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে শোষিত হয় এবং ৩০ মিনিট থেকে ৭ ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্বে পৌছায়। মেবেনডাজল প্লাজমা প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ হয়। ইহার হাফ-লাইফ ২.৮ থেকে ৯ ঘন্টা পর্যন্ত হয়।