ঔষধ তালিকায় ফিরুন
Capsule
Slimfast 120 mg Capsule
অরলিস্ট্যাট
ইউনিট মূল্য
৳ ৬০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৭২০
পুরো প্যাক মূল্য
৳ ১৪৪০
প্যাক সাইজ
২ × ১২
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
অরলিস্ট্যাট কম ক্যালরি সম্পন্ন খাদ্যের সাথে স্থুলকায় ও মাত্রাতিরিক্ত ওজনের রোগীদের ক্ষেত্রে নির্দেশিত যাদের টাইপ-২ ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া ও উচ্চ রক্তচাপের প্রবণতা রয়েছে।
অরলিস্ট্যাট একটি সুনির্দিষ্ট এবং শক্তিশালী লাইপেজ প্রশমক। ইহা পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের লুমেনে গ্যাস্ট্রিক ও প্যানক্রিয়াটিক লাইপেজের কার্যকর সেরিনের সাথে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে এনজাইমের কার্যকারিতাকে প্রশমন করে। ফলে অকার্যকর এনজাইম খাদ্যস্থিত চর্বিকে বিশ্লেষণ করে শোষণযোগ্য মনোগ্লিসারাইড ও ফ্যাটি এসিডে পরিণত করতে পারে না, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।