ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Sitamax 50 mg Tablet
সিটাফ্লক্সাসিন
ইউনিট মূল্য
৳ ৮০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৮০০
পুরো প্যাক মূল্য
৳ ৮০০
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সিটাফ্লক্সাসিন ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন ল্যারিঙ্গোফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, তীব্র ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগের সেকেন্ডারি সংক্রমণ, সিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস এবং ইউরেথ্রাইটিস; সার্ভিসাইটিস; ওটাইটিস মিডিয়া এবং সাইনোসাইটিস; পেরিওডোনটাইটিস, পেরিকোরোনাইটিস এবং চোয়ালের অস্টিটিস সংক্রমণের জন্য নির্দেশিত।
সিটাফ্লক্সাসিনের অ্যারোবিক এবং অ্যানেরোবিক গ্রাম-পজিটিভ এবং গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া, সেইসাথে অ্যাটিপিকাল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্রড স্পেকটার্ম অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা রয়েছে। সিটাফ্লক্সাসিনের কার্যপ্রণালী ব্যাকটেরিয়ার ডিএনএ গাইরেজ এবং টপোআইসোমারেজ-৪ প্রতিরোধ করার মাধ্যমে প্রদান করে থাকে। এই এনজাইমগুলির বিরুদ্ধে সিটাফ্লক্সাসিনের প্রতিরোধমূলক কার্যকারিতা অন্যান্য কুইনোলোন অ্যান্টিমাইক্রোবিয়ালগুলির তুলনায় বেশি। কুইনোলোন-প্রতিরোধী ব্যাকটেরিয়া এনজাইমের বিরুদ্ধে সিটাফ্লক্সাসিন শক্তিশালী কার্যকারিতা প্রদান করে।