ঔষধ তালিকায় ফিরুন
Capsule
Simox 500 mg Capsule
এমোক্সিসিলিন ট্রাইহাইড্রেট
ইউনিট মূল্য
৳ ৬.০২
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৬০.২
পুরো প্যাক মূল্য
৳ ৩০১
প্যাক সাইজ
৫ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এমোক্সিসিলিন, ß-ল্যাকটামেজ তৈরী করে না এমন সব সংবেদনশীল বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এ জাতীয় সংক্রমণগুলো হচ্ছে- কান, নাক ও গলার সংক্রমণ (যেমন-ওটাইটিস মিডিয়া, সাইনুসাইটিস, টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস) নিম্ন শ্বাসনালীর সংক্রমণ (যেমন-নিউমোনিয়া, একিউট এবং ক্রনিক ব্রংকাইটিস, লাং এব্সেস, এমপায়েমা, ব্রংকিএকটাসিস) ত্বক ও নরম কলার সংক্রমণ (যেমন-সেলুলাইটিস, কার্বাংক্যালস, ফুরাংকিউলোসিস, সংক্রমিত ক্ষত, এব্সেস) জেনিটো-ইউরেনারি ট্রাক্ট সংক্রমণ (যেমন- পায়েলোনেফ্রাইটিস, সিস্টাইটিস এবং ইউরেথ্রাইটিস) ভেনেরাল ডিজিজ (যেমন-একিউট আনকমপ্লিকেটেড গণোরিয়া)। দাঁতের এব্সেস-এর ক্ষেত্রে, এটি শর্ট-টার্ম থেরাপি হিসেবে ব্যবহৃত হয়। H. pylori-জনিত ডিওডেনাল আলসার বা এর ঝুঁকি কমাতে এটি ক্লারিথ্রোমাইসিন ও ল্যান্সোপ্রাজোলের সাথে (ট্রিপল থেরাপি হিসেবে) ব্যবহৃত হয়।