ঔষধ তালিকায় ফিরুন
Tablet
SGN 25 mg Tablet
সিটাগ্লিপটিন
ইউনিট মূল্য
৳ ৮
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৮০
পুরো প্যাক মূল্য
৳ ২৪০
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
একক এবং সংযুক্ত চিকিৎসা হিসাবে: সিটাগ্লিপ্টিন টাইপ-২ ডায়াবেটিস মেলাইটাসের প্রাপ্তবয়স্ক রোগীদের রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রনের জন্য খাদ্যাভ্যাস ও ব্যয়ামের সাথে সহায়ক হিসাবে নির্দেশিত।ওষুধটি ব্যবহারের গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা সমূহ: যেসকল রোগীদের টাইপ-১ ডায়াবেটিস ম্যালাইটাস রয়েছে অথবা এটি ডায়াবেটিক কিটোএ্যাসিডোসিস এর চিকিৎসায় ব্যবহার করা উচিত নয় কারণ, এই সকল ক্ষেত্রে সিটাগ্লিপ্টিন কার্যকরী নয়। প্যানক্রিয়াটাইটিসের (অগ্নাশয়ের প্রদাহ) ইতিহাস আছে এমন রোগীদের ক্ষেত্রে সিটাগ্লিপ্টিন প্রয়োগ করে গবেষনা করা হয়নি। যেসব রোগীদের অগ্নাশয়ের প্রদাহের (প্যানক্রিয়াটাইটিস) পুর্ব ইতিহাস ছিল তাদের ক্ষেত্রে সিটাগ্লিপ্টিন ব্যবহারের ফলে প্যানক্রিয়েটাইটিস হবার ঝুঁকি বেড়ে যায় কিনা তা জানা যায়নি।