ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Sezol DS 1000 mg Tablet
সেক্নিডাজল
ইউনিট মূল্য
৳ ১৭.০৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৩৪.১
পুরো প্যাক মূল্য
৳ ১৭০.৫
প্যাক সাইজ
৫ × ২
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সেক্নিডাজল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- আন্ত্রিক অ্যামিবিয় আমাশয় যকৃতের অ্যামিবিয় প্রদাহ ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস জনিত মূত্রনালীর প্রদাহ ও যোনি প্রদাহ জিয়ারডিয়াসিস
সেবনের পরে সেক্নিডাজল দ্রুত বিশোষিত হয়। ২ গ্রাম সেক্নিডাজল সেবনের ৩ ঘন্টা পর সর্বোচ্চ সেরাম মাত্রা পাওয়া যায়। প্লাজমা হাফ লাইফ প্রায় ২০ ঘন্টা। বেশির ভাগ সেক্নিডাজল এর অপসারন ঘটে মূত্রের মাধ্যমে (গৃহীত মাত্রার ৫০% নিঃসৃত হয় ১২০ ঘন্টার মধ্যে)। সেকনিডাজল এর ভেষজ ক্রিয়াশীলতা সংক্রান্ত পরিলেখ, ২ গ্রাম এর একক মাত্রার সাহায্যে ৭২ ঘন্টার নিরাময়িক রক্ত মাত্রার নিশ্চয়তা প্রদানের মাধ্যমে, একে সকল দ্বিতীয় প্রজন্মের নাইট্রোইমিডাজল এর মধ্যে দীর্ঘতম অর্ধ জীবন দিয়ে থাকে।