ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সারটাকোনজল ক্রীম ১২ বছর এবং তার উপরের বয়সে ইন্টার-ডিজিটাল টিনিয়া পেডিস ও অন্যান্য টাপিক্যাল ফাংগাল ইনফেকশন-এ আক্রান্ত রোগীদের জন্য নির্দেশিত যা ট্রাইকোফাইটন রুবরাম, ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস ও এপিডার্মাটোফাইটন ফ্লোকোেসাম।
সারটাকোনজল একটি অ্যান্টিফাংগাল যেটি ইমিডাজোল শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি সাইটোক্রোম P450 নির্ভরশীল আরগোস্টেরল সংশ্লেষণকে বাধা প্রদান করার মাধ্যমে কাজ করে থাকে। আরগোস্টেরল হচ্ছে ফানগাস-এর সেল মেমব্রেন-এর একটি অন্যতম প্রধান উপাদান। এই উপাদানের অভাবে কোষের সাইটোপ্লাজমের মূল উপাদান ছিদ্র পথে বেরিয়ে যাওয়ার মাধ্যমে ফানগাস-এর কোষের ক্ষতিসাধন হয়।