ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Sematid 7 mg Tablet
সিমাগ্লুটাইড
ইউনিট মূল্য
৳ ১৮০০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৮০০০
পুরো প্যাক মূল্য
৳ ১৮০০০
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ডায়াবেটিসের চিকিৎসা: সিমাগ্লুটাইড নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- প্রাপ্ত বয়স্কদের টাইপ ২ ডায়াবেটিসে গ্লুকোজ নিয়ন্ত্রণ করার জন্য ডায়েট এবং শারিরিক পরিশ্রমের পাশাপাশি এটি নির্দেশিত। প্রাপ্ত বয়স্কদের টাইপ ২ ডায়াবেটিসে প্রতিষ্ঠিত কার্ডিওভাসকুলার রোগ এবং কার্ডিওভাসকুলার ইভেন্টগুলির ঝুঁকি হ্রাস করতে নির্দেশিত। স্থুলতার চিকিৎসা: প্রাপ্ত বয়স্কদের ডায়েট এবং শারীরিক পরিশ্রমের পাশাপাশি স্থূলকায় ও মাত্রাতিরিক্ত ওজন রোগীদের জন্য এটি নির্দেশিত যাদের বডি মাস ইনডেক্স (বিএমআই)- ৩০ কেজি/মিটার২ অথবা এর বেশি (স্থূলতা) অথবা ২৭ কেজি/মিটার২ অথবা এর বেশি (অতিরিক্ত ওজন) যাদের কমপক্ষে একটি ওজন-সম্পর্কিত কোমরবিড কন্ডিশন রয়েছে (উদাহরণস্বরূপ: উচ্চরক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিস মেলাইটাস, ডিসলিপিডেমিয়া)।