ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
অ্যালানটোইন জেল নিম্নলিখিত দাগের ক্ষেত্রে নির্দেশিত- হাইপাট্রফিক এবং কেলয়েড দাগ অস্ত্রপচার এর পরবর্তী দাগ অঙ্গচ্ছেদ, পোড়া, ট্রমা পরবর্তী দাগ ট্রমাটিক টেন্ডনের সংকোচন জনিত দাগ
অ্যালানটোইন কোষের বিস্তারকে উদ্দীপিত করে। এটি সুস্থ কোষগুলির বিকাশেও সহায়ক। অ্যালানটোইন কোষের এপিথেলাইজেশন বৃদ্ধির মাধ্যমে এবং নমনীয় পৃষ্ঠগঠন এর মাধ্যমে দাগের নিরাময়ে সহায়তা করে। এই জেলে অন্তর্ভুক্ত রয়েছে অ্যালিয়াম সেপা এক্সট্র্যাক্ট যা সংগ্রহ করা হয় অ্যালিয়াম সেপা বা পেয়াজের কোষ থেকে। এটি প্রদাহ সৃষ্টিকারী মাধ্যমগুলোর নিঃসরণে বাধা প্রদান এবং অ্যালার্জি বিরোধী প্রভাবের মাধ্যমে প্রদাহ নাশক কার্যকারিতা প্রদান করে। অ্যালিয়াম সেপা এক্সট্র্যাক্ট বিভিন্ন উৎসের ফাইব্রোব্লাস্টগুলির বৃদ্ধিকে বাধা প্রদান করে বিশেষভাবে যা কেলোইডাল ফাইব্রোব্লাস্ট নামে পরিচিত। অ্যালিয়াম সেপা এক্সট্র্যাক্টের ব্যাকটেরিয়া ধ্বংসকারী ক্ষমতাও রয়েছে। যদিও এই বৈশিষ্ট্যগুলো প্রাথমিক ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং অ-শারীরবৃত্তীয় দাগ গঠন প্রতিরোধে সাহায্য করে।