ঔষধ তালিকায় ফিরুন
Tablet
SB-Metvilda 50 mg Tablet
ভিলডাগ্লিপটিন + মেটফরমিন হাইড্রোক্লোরাইড
ইউনিট মূল্য
৳ ১৭
পুরো প্যাক মূল্য
৳ ৩৪০
প্যাক সাইজ
১ × ২০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
যে সকল টাইপ-২ ডায়াবেটিস মেলিটাস রোগী ভিলডাগ্লিপটিন অথবা মেটফরমিন অথবা ভিলডাগ্লিপটিন ও মেটফরমিন একসাথে আলাদা ট্যাবলেট হিসেবে গ্রহণ করার পরও পর্যাপ্ত গ্লাইসেমিক নিয়ন্ত্রণে ব্যর্থ, এই কম্বিনেশনটি সে সকল রোগীর জন্য খাদ্যাভ্যাস ও ব্যায়ামের সাথে যৌথভাবে নির্দেশিত।
ভিলডাগ্লিপটিন প্রধানত ডিপিপি-৪ (ডাইপেপটাইডিল পেপটাইডেজ-৪) কে বাধা দেয়। ডিপিপি-৪ এনজাইমটি ইনক্রেটিন হরমোন জিএলপি-১ (গ্লুকাগন-লাইক পেপটাইড-১) ও জিআইপি (গ্লুকোজ-ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলিপেটাইড)- কে ভেঙ্গে ফেলার জন্য দায়ী। ভিলডাগ্লিপটিন সেবন করলে এটি ডিপিপি-৪ এর ক্রিয়াকে দ্রুত ও সম্পূর্ণভাবে বাধা প্রদান করার মাধ্যমে অভ্যন্তরীণ ইনক্রেটিন হরমোন জিএলপি-১ এবং জিআইপি এর ফাস্টিং এবং পোস্টপ্রান্ডিয়াল লেভেল বাড়িয়ে দেয়। ইনক্রেটিন হরমোনগুলোর অভ্যন্তরীণ লেভেল বাড়ানোর মাধ্যমে ভিলডাগ্লিপটিন প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরন বাড়ায় এবং আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসরন কমায়। হাইপারগ্লাইসেমিয়ার সময় ইনক্রেটিন হরমোনের পরিমান বৃদ্ধির ফলে ইনসুলিন/গ্লুকাগন অনুপাত বেড়ে যায়, ফলে ফাস্টিং ও পোস্টপ্রান্ডিয়াল হেপাটিক গ্লুকোজ এর উৎপাদন কমে এবং গ্লাইসেমিয়া হ্রাস পায়।মেটফরমিন হাইড্রোক্লোরাইড হচ্ছে বাইগুয়ানাইড ধরনের মুখে সেব্য ডায়াবেটিক বিরোধী ঔষধ যা টাইপ ২ ডায়াবেটিস এর নিয়ন্ত্রনে ব্যবহার করা হয়। এটি স্বাভাবিক অবস্থায় ও খাবারের পর রক্তে গ্লুকোজ এর পরিমাণ কমায়। এর কার্যপ্রনালী সালফোনাইলইউরিয়া এর থেকে ভিন্ন এবং এটি হাইপোগ্লাইসেমিয়া করে না। মেটফরমিন যকৃতের গ্লুকোজ এর উৎপাদন কমায়, অন্ত্রের গ্লুকোজ শোষণ কমায় এবং ইনসুলিনের সংবেদনশীলতার উন্নতি করে পেরিফেরাল গ্লুকোজ গ্রহণ ও ব্যবহারকে বৃদ্ধি করে।