ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Rezor Plus 40 mg Tablet
ওলমেসারটান মেডােক্সোমিল + হাইড্রোক্লোরােথায়াজাইড
ইউনিট মূল্য
৳ ১৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৫০
পুরো প্যাক মূল্য
৳ ৩০০
প্যাক সাইজ
২ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ওলমেসারটান মেডােক্সোমিল ও হাইড্রোক্লোরােথায়াজাইড উচ্চ রক্তচাপের চিকিৎসায় নির্দেশিত।
অ্যানজিওটেনসিন-II (যা তৈরী হয় অ্যানজিওটেনসিন-I থেকে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম প্রভাবিত বিক্রিয়ার মাধ্যমে) একটি শক্তিশালী ভেসােকন্সট্রিকটর, যা প্রাথমিক ভেসােঅ্যাকটিভ হরমােন রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম-এর এবং উচ্চরক্তচাপের প্যাথােফিজিওলজির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি অ্যাড্রেনাল করটেক্স থেকে অ্যালডােসটেরনের নিঃসরণ বাড়ায়। ওলমেসারটান সুনির্দিষ্টভাবে AT1 রিসেপ্টর (যা পাওয়া যায় বিভিন্ন টিস্যুতে, যেমন-ভাস্কুলার স্মুথ মাসল, অ্যাড্রেনাল গ্লান্ড) এর সাথে অ্যানজিওটেনসিন-II এর যুক্ত হওয়া বন্ধ করার মাধ্যমে অ্যানজিওটেনসিন-II এর ভেসােকন্সট্রিকটর ও অ্যালডােসটেরন-সিক্রেটিং প্রভাবকে বাধা দেয়। ইন-ভিটরাে-বাইন্ডিং পরীক্ষায় দেখা গেছে যে ওলমেসারটান, AT1 রিসেপ্টর এর একটি পরিবর্তনীয়, প্রতিযােগিতামূলক প্রতিবন্ধক। ওলমেসারটান ACE এনজাইম কে (এনজাইম যা অ্যানজিওটেনসিন-I থেকে অ্যানজিওটেনসিন-II করে এবং ব্র্যাডিকাইনিন কে ভাঙ্গে); বাধা দেয়না।হাইড্রোক্লোরােথায়াজাইড একটি থায়াজাইড ডাইইউরেটিক। থায়াজাইড রেনাল টিউবুলার মেকানিজমের ইলেকট্রোলাইট রিঅ্যাবজর্পসনকে প্রভাবিত করে, যা সরাসরি সােডিয়াম ও ক্লোরাইডের প্রায় সমপরিমাণ নিষ্কাশন বাড়ায়। এছাড়া বিপরীতভাবে হাইড্রোক্লোরােথায়াজাইড ডাইইউরেটিক অ্যাকশনের মাধ্যমে প্লাজমা ভল্যুম কমায় যার ফলাফলে রেনিনের সক্রিয়তা বাড়ে। এতে অ্যানজিওটেনসিনের নিঃসরণ ও মূত্রে পটাশিয়ামের নিঃস্কাশন বাড়ে এবং সিরামে পটাশিয়ামের পরিমাণ কমে। রেনিন অ্যালডােসটেরন লিংক অ্যানজিওটেনসিন দ্বারা পরিচালিত হয়, এ জন্য একই সাথে অ্যানজিওটেনসিন-II রিসেপ্টর অ্যানটাগােনিস্ট ব্যবহার করার ফলে, ডাইইউরেটিক দ্বারা যে পটাশিয়াম হারানাের সম্ভাবনা থাকে, তার নাকচ্ হয়ে যায়।