ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
পারমেথ্রিন ক্রিম খোস-পাঁচড়া এবং crab উকুনের উপদ্রব (পেডিকুলোসিস) এর চিকিত্সার জন্য নির্দেশিত। খোস-পাঁচড়া বা স্ক্যাবিস রোগে একজন আক্রান্ত হলে পরিবারের সবার হতে পারে। একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের একসাথে চিকিৎসা করতে হবে।পারমেথ্রিন ক্রীম/ লোশন এর ব্যবহারবিধি- গোসলের পর সমস্ত শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে। ২ বছরের কম শিশুদের ক্ষেত্রে পারমেথ্রিন ক্রীম ঘাড়ে, কানে, মাথায় এবং মুখমন্ডলে ভালোভাবে লাগাতে হবে। লোশনের ক্ষেত্রে সমস্ত শরীরে ভালোভাবে লাগাতে হবে। চোখ ও মুখের চারিদিকে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পরিবারের সকলের ব্যবহৃত কাপড় সাবান ও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। ২ বছরের উপরে এবং প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে হাত ও আঙুলের ফাঁকে, শরীরের বিভিন্ন ভাঁজে এবং যৌনাঙ্গের বহিরাংশে পারমেথ্রিন ক্রীম ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত লাগাতে হবে। লোশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত সমস্ত শরীরে ভালোভাবে লাগাতে হবে। ব্যবহারের ৮-২৪ ঘন্টা পর সাবান ও গরম পানিতে ভালো করে গোসল করে ফেলতে হবে। ৮ ঘন্টার মধ্যে পানিতে ধুয়ে গেলে পুনরায় লাগাতে হবে। প্রয়োজনে ৭ দিন পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী একই নিয়মে ব্যবহার করতে হবে।