ঔষধ তালিকায় ফিরুন
IM/IV Injection
Psudonil 100 mg IM/IV Injection
এমিকাসিন
ইউনিট মূল্য
৳ ১৬
পুরো প্যাক মূল্য
৳ ১৬
প্যাক সাইজ
২ ml ampoule
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এমিক্যাসিনের প্রতি সংবেদনশীল গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট তীব্র সংক্রমণের চিকিৎসায় এমিক্যাসিন নির্দেশিত যেমন সেপ্টিসেমিয়া (নবজাতকের সেপসিস সহ), শ্বসনতন্ত্রের তীব্র সংক্রমণ, অস্থি ও অস্থি সন্ধির সংক্রমণ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সংক্রমণ, (মেনিনজাইটিস্ সহ), ত্বক ও কোমল কলার সংক্রমণ, উদরের অভ্যন্তরীন সংক্রমণ এবং আগুনে পোড়াজনিত বা পোস্ট-অপারেটিভ সংক্রমণের (রক্তনালীর শল্যচিকিৎসা পরবর্তী সংক্রমণসহ) চিকিৎসায়। জেন্টামাইসিন বা টোবরামাইসিন রেজিসট্যান্ট গ্রাম- নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন প্রোটিয়াস রিটগেরি, প্রভিডেন্সিয়া স্টুয়ার্টি, সেরেসিয়া মারসিসেন্স এবং সিউডোমোনাস এরোজিনোসা সৃষ্ট সংক্রমণের এমিক্যাসিন নির্দেশিত। এছাড়াও এমিক্যাসিন স্ট্যাফাইলোকক্কি সংক্রমণের কার্যকর দেখা গিয়েছে। ইহা স্ট্যাফাইলোকক্কাল রোগসমূহে অথবা গ্রাম-নেগটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের প্রাথমিক চিকিৎসা হিসাবে বিবেচিত।