ঔষধ তালিকায় ফিরুন
Syrup
Proler 5 mg Syrup
সেটিরিজিন হাইড্রোক্লোরাইড
ইউনিট মূল্য
৳ ১৬.১২
পুরো প্যাক মূল্য
৳ ১৬.১২
প্যাক সাইজ
৬০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
সেটিরিজিন হাইড্রোক্লোরাইড সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস জনিত লক্ষণগুলোর নিরাময়ে নির্দেশিত। এটি ক্রণিক ইডিয়প্যাথিক অ্যার্টিক্যারিয়ার ত্বকীয় অজটিল লক্ষণগুলোর নিরাময়ে এলার্জি জনিত এ্যাজমা-এর চিকিৎসায়ও নির্দেশিত।
সেটিরিজিন হাইড্রোক্লোরাইড একটি শক্তিশালী H1 রিসেপ্টর এন্টাগোনিস্ট। এটির কোন গুরুত্বপূর্ণ কোলিনার্জিক বা সেরেটোনার্জিক বিরোধী কাজ নেই। ফার্মাকোলোজিক্যাল মাত্রায় এটি কোন ধরনের ঝিমুনি তৈরী করে না বা আচরনগত কোন পরিবর্তন তৈরী করে না। এটি হিস্টামিনজনিত এলার্জির প্রাথমিক লক্ষণগুলো বন্ধ করে, প্রদাহ তৈরীকারী কোষের বিচরণ হ্রাস করে এবং এলার্জির শেষ ধাপের লক্ষণগুলোর জন্য দায়ী রাসায়নিক উপাদানগুলোর পরিমাণ হ্রাস করে।ফার্মাকোকাইনেটিক্স: সেটিরিজিন এর প্লাজমা ঘনত্ব ২৫৭ মিগ্রা/লিটার অর্জিত হয় ১০ মিগ্রা অনুমোদিত মাত্রা গ্রহন করার ১ ঘন্টার মধ্যে। ঔষধ গ্রহনকালীন সময়ে খাদ্য গ্রহনের করণে শোষন কমে না তবে গতিমাত্রা কমে যায়। সর্বোচ্চ মাত্রা ০.৩ মিগ্রা/মিলি অর্জিত হয় ১০ মিগ্রা সেটিরিজিন গ্রহনের ৩০-৬০ মিনিটের মধ্যে। ইহার প্লাজমা হাফ লাইফ প্রায় ১১ ঘন্টা। ইহার শোষনের মাত্রা এক থেকে অন্য রোগীতে কোন পরিবর্তন পরিলক্ষিত হয় না। ইহার রেনাল ক্লিয়ারেন্স ৩০ মিনিট এবং এক্সক্রিয়েশন হাফ লাইফ প্রায় ৯ ঘন্টা। সেটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড শক্তভাবে প্রোটিনের সাথে যুক্ত থাকে।