ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মৃদু থেকে মাঝারী দুশ্চিন্তা, অতি উত্তেজনা, ভয়, উগ্র স্বভাব এসব ক্ষেত্রে ডায়াজিপাম স্বল্পকালীন চিকিৎসায় ব্যবহৃত হয়। এলকোহল প্রত্যাহারের লক্ষনাদির চিকিৎসায়, মাংশপেশীর খিচুনি, মৃগী রােগীর খিচুনি প্রতিরােধে, অস্ত্রোপচারের প্রাক-চিকিৎসায়, জ্বর জনিত খিঁচুনি ডায়াজিপাম ব্যবহৃত হয়।
ডায়াজিপাম গাবা রিসেপ্টর এর নির্দিষ্ট জায়গায় সংযুক্ত হয়ে গাবার কার্যকারিতা ত্বরান্বিত করে, যা কোষের ক্লোরাইড চ্যানেলকে উন্মুক্ত করে ক্লোরাইড আয়নকে কোষে প্রবেশে সহায়তা করে এবং নিউরনের উত্তেজনা প্রশমন করে। মুখে খাওয়ার পর ডায়াজিপাম খুব দ্রুত এবং সম্পূর্ণভাবে শােষিত হয়। ১৫-৯০ মিনিটে প্লাজমা ঘনত্ব সর্বোচ্চ হয়। গড় প্লাজমা অর্ধায়ু ৩০ ঘন্টা। প্লাজমা প্রােটিন বাইন্ডিং ৯৮-৯৯%। ডায়াজিপাম যকৃত এ মেটাবােলাইজ হয়। অতি অল্প পরিমাণ মেটাবােলাইট পিত্তরসের মাধ্যমে নিঃসৃত হয় এবং মলের মাধ্যমে দূরীভুত হয়। পায়ুপথে সাপােজিটরি দ্বারা ডায়াজিপাম দেয়া হলে তা খুবই ভালােভাবে শােষিত হয় এবং ১.৫-২ ঘন্টা পর প্লাজমা ঘনত্ব সর্বোচ্চ হয়।