ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Para Fast 500 mg Tablet
প্যারাসিটামল + ক্যাফেইন
ইউনিট মূল্য
৳ ১.৫
পুরো প্যাক মূল্য
৳ ১৫০
প্যাক সাইজ
১ × ১০০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইহা নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- জ্বর মাইগ্রেন ও মাথাব্যথা সাধারণ সর্দিজ্বর কণ্ঠনালীর প্রদাহ কান ব্যথা দাঁত ব্যথা পিঠব্যথা বাত ও মাংসপেশীর ব্যথা স্নায়ুবিক যন্ত্রণা ঋতুস্রাবজনিত ব্যথা।
ইহা প্যারাসিটামল ও ক্যাফেইনের একটি সমন্বিত ঔষধ। প্যারাসিটামলের ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহবিরোধী কার্যকারিতাও রয়েছে। ক্যাফেইন হচ্ছে একধরনের অ্যালকালয়েড যা থিওফাইলিন সদৃশ জ্যানথিন যৌগ। প্যারাসিটামলের সাথে আন্তঃআণবিক সংযুক্তির মাধ্যমে ক্যাফেইন, প্যারাসিটামলের দ্রবণীয়তা ও আন্তঃমেমব্রেন ভেদ্যতা বৃদ্ধি করে। এছাড়াও ক্যাফেইন পেইন থ্রেশোল্ড এবং পেইন সহনীয়তা বৃদ্ধি করে। ক্যাফেইন মস্তিষ্কের ভেসেল টোন বৃদ্ধি করে যা মাইগ্রেন ও মাথাব্যথার চিকিৎসায় সহায়ক।