ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মাংসপেশী এবং অস্থিসন্ধি সংশ্লিষ্ট মৃদু ব্যথা যেমন- সন্ধিপ্রদাহ বাত রোগ মচ্কানো পিঠ ব্যথা গলা ও কাধ ব্যথা পেশী বন্ধনীর প্রদাহ এর দ্রুত উপশমে এই ক্রীম নির্দেশিত।
এই ক্রীম একটি বিশেষভাবে প্রস্তুতকৃত মিথাইল স্যালিসাইলেট এবং মেনথল ক্রীম। ইহা ত্বকের ভিতরে ঢুকে দ্রুত ব্যথা উপশম করে এবং মৃদু গেটে বাতের জড়তা ও মাংসপেশীর ব্যথা দূর করে। এই ক্রীম দ্রুত কার্যকরী, শক্তিশালী ঔষধ যা ত্বকের গভীরে ঢুকে দীর্ঘ মেয়াদী এবং কার্যকরভাবে ব্যথা উপশম করে থাকে। ত্বকে মিথাইল স্যালিসাইলেট এর ফার্ষ্টপাস মেটাবলিজম হয়। ফলে স্যালিসাইলেট এস্টার দ্রুত হাইড্রোলাইসিসের মাধ্যমে ত্বকের ডার্মিস ও এপিডার্মিসে সক্রিয় উপাদান স্যালিসাইলেট নিঃসরণ করে। প্রদাহ কলায় প্রোস্টাগ্লান্ডিন-এর উৎপত্তিকে বাধা দিয়ে ব্যথা ও প্রদাহ উপশম করে। মেনথল ত্বক দিয়ে ঔষধের প্রবেশ ত্বরান্বিত করে এবং দ্রুত কার্যকর ক্রিয়া শুরু করে। ইহা রক্তনালীকে প্রসারিত করে ঠান্ডা অনুভূতি দেয় এবং ব্যথানাশক ক্রিয়া শুরু করে।