ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইনোক্সাপারিন সোডিয়াম নিম্নলিখিত ক্ষেত্রে নির্দেশিত: পালমোনারী এমবোলিজম সহ অথবা ব্যতীত গভীর শিরার থ্রোম্বোসিসের চিকিৎসায়। আনস্টেবল এনজাইনা এবং ননকিউওয়েভ মায়োকার্ডিয়াল ইনফার্কশানের চিকিৎসায় এসপিরিনের সাথে একত্রে। হেমোডায়ালাইসিস এর সময় এক্সট্রা করপোরাল সঞ্চালনে রক্ত জমাট বাধার প্রতিরোধে। শিরার থ্রোম্বোএম্বালিক রোগ প্রতিরোধে (শিরায় রক্ত জমাট বাধা প্রতিরোধে) বিশেষভাবে অর্থোপেডিক বা সাধারণ সার্জারীর ক্ষেত্রে। শিরার থ্রোম্বোএম্বালিক রোগ প্রতিরোধে বিছানায় শায়িত তীব্র অসুস্থ রোগীদের ক্ষেত্রে যেমন কার্ডিয়াক ইনসাফিসিয়েন্সি, শ্বসণতন্ত্রের ব্যর্থতায়, মারাত্মক সংক্রমণে, রিউমাটিক রোগে।