ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Ostiban 150 mg Tablet
ইবান্ড্রোনিক এসিড
ইউনিট মূল্য
৳ ৫১০
পুরো প্যাক মূল্য
৳ ৫১০
প্যাক সাইজ
১ tablet kit
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইবান্ড্রোনিক এসিড মহিলা এবং পুরুষদের অস্টিওপোরোসিস প্রতিরোধে ও চিকিৎসায় নির্দেশিত।
অস্টিওপোরোসিস একটি রোগ যেটা হাড়কে দুর্বল করে ফেলে। অস্টিওপোরোসিস পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে হতে পারে তবে মেনোপজ (৪৫-৫০ বছর বেশী বয়স্ক মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়া) পরবর্তী মহিলাদের বেশী হয়ে থাকে। অস্টিওপোরোসিসে প্রথম দিকে উপসর্গগুলি দেখা দেয় না। তা সত্ত্বেও অস্টিওপোরোসিসের রোগীদের উচ্চতা কিছুটা কমে যেতে পারে এবং তাদের হাড় বিশেষ করে মেরুদন্ড, হাতের কব্জি, হিপ বোন ভেঙ্গে যেতে পারে। অস্টিওপোরোসিস প্রতিরোধ করা যায় এবং সঠিক ওষুধের মাধ্যমে চিকিৎসা করা যায়।ইবানড্রোনিক এসিড অস্টিওক্লাস্টের কার্যক্রম প্রতিরোধ করে এবং বোন রিসপর্শন ও টার্নওভার হ্রাস করে। এটি মেনোপজ পরবর্তী মহিলাদের বোন টার্নওভার হার কমিয়ে পর্যায়ক্রমে হাড়ের ওজন বৃদ্ধি করে। ইবানড্রোনেট খাদ্যনালীর ঊর্ধ্বাংশে শোষিত হওয়ার পর হাড়ের সাথে দ্রুত আবদ্ধ হয় অন্যথায় অপরিবর্তিতভাবে মূত্রের সাথে বেরিয়ে যায়।