ঔষধ তালিকায় ফিরুন
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
পুরুষ এবং মহিলাদের (বিশেষত রজবন্ধের পর) হাড় ক্ষয়ের চিকিৎসায় নির্দেশিত। এটা হাড়ে খনিজ পদার্থের ঘনত্ব বাড়ায় এবং মেরুদন্ডের হাড় ভেঙ্গে যাওয়ার প্রবণতা কমায়।
১৫০ মি.গ্রা. ইবানড্রোনিক এসিড মাসে একটি করে খেতে হয়। ইবানড্রোনিক এসিডের সর্বোচ্চ কার্যকারিতা পেতে হলে দিনে দুইটি ক্যালসিয়াম ওরোটেট ট্যাবলেট খেতে হবে।সর্বোচ্চ কার্যকারিতার জন্য খাদ্য ও ঔষধ যেমন ক্যালসিয়াম, এন্টাসিড ও ভিটামিন খাওয়ার কমপক্ষে ১ ঘন্টা পূর্বে ইরানড্রোনিক এসিড খেতে হবে।সঠিকভাবে পেটে পৌছানো ও খাদ্যনালীর জ্বালাপোড়া কমানোর জন্য ইবানট্রোনিক এসিড ট্যাবলেট এক গ্লাস (২৫০ মি.লি.) সাধারন খাবার পানি দিয়ে খেতে হবে। ইবানড্রোনিক এসিড ট্যাবলেট খাওয়ার ১ ঘন্টার মধ্যে শোয়া যাবে না।ইবানড্রোনিক এসিড প্রতি মাসে একই দিনে খাওয়া উচিত।কোন মাসের ডোজ বাদ পড়লে পরবর্তী ট্যাবলেট খাওয়ার দিনটি যদি অন্তত ৭ দিন পরে থাকে তবে মনে পড়ার পরের দিন সকালেই ইবানড্রোনিক এসিড ১৫০ মি.গ্রা. ট্যাবলেট খেতে হবে।পরবর্তী ট্যাবলেট খাওয়ার দিনটি যদি ৭ দিনের মধ্যে হয় তবে ভুলে যাওয়া ডোজটি না খেয়ে পরবর্তী নির্ধারিত দিনেই ট্যাবলেট খেতে হবে।কোন ভাবেই এক সপ্তাহে দুইটি ইবানড্রোনিক এসিড ট্যাবলেট খাওয়া যাবে না।ইবানড্রোনিক এসিড ট্যাবলেট খাওয়ার পরের দিন থেকে ক্যালসিয়াম ওরোটেট ট্যাবলেট খেতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।