ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Normens 5 mg Tablet
নরইথিস্টেরন এসিট্যাট
ইউনিট মূল্য
৳ ৬.৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৬৫
পুরো প্যাক মূল্য
৳ ৬৫০
প্যাক সাইজ
১০ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
নরইথিস্টেরন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- মেট্রোপেথিয়া হেমােরেজিয়া (ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত), মাসিক শুরুর পূর্ব উপসর্গ, মাসিক স্থগিতের ক্ষেত্রে, এন্ড্রোমেট্রিয়সিস এবং অতিরিক্ত রজঃস্রাব।
নরইথিস্টেরন ট্যাবলেট, একটি নরইথিস্টেরন যার প্রজেস্টেরেনের মত প্রােজেস্টেশনাল কার্যকারিতা আছে, কিন্তু ইহার একটি শক্তিশলী ডিম্বস্ফূটন বাধাদানকারী এবং দুর্বল ইস্ট্রোজেনিক ও এন্ড্রোজেনিক বৈশিষ্ট্য রয়েছে। ইহা মাসিক চক্রের বিভিন্ন ধরনের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। নরইথিষ্টেরােন গেট্রো-ইন্টেস্টাইনাল ট্রাক্ট থেকে শােষিত হয় এবং এর প্রভাব কমপক্ষে ২৪ ঘন্টা থাকে। ইহা মুত্রের মাধ্যমে নিঙ্কাশিত হয়।