ঔষধ তালিকায় ফিরুন
Cream
Nomos Cream
ইথাইল বিউটাইলএসিটাইলঅ্যামিনোপ্রপিয়নেট
ইউনিট মূল্য
৳ ১২০
পুরো প্যাক মূল্য
৳ ১২০
প্যাক সাইজ
৫০ gm tube
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ইথাইল বিউটাইলএসিটাইলঅ্যামিনোপ্রপিয়নেট ক্রিম মশা, ডিয়ার টিক্স, উকুন এবং ক্ষতিকারক মাছির বিরুদ্ধে প্রতিরোধক হিসাবে কাজ করে। এটি ব্যবহারে মানুষ বা পরিবেশের কোনও ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয় না।
নোমস ক্রীমে আছে ১২.৫% w/w মাত্রার ইথাইল বিউটাইলএসিটাইলঅ্যামিনোপ্রপিয়নেট (আইআর ৩৫৩৫)। এর সক্রিয় উপাদান, আইআর ৩৫৩৫ একটি উচ্চ প্রযুক্তির সিনথেটিক বায়োকেমিক্যাল যা একটি সমন্বিত প্রক্রিয়া দ্বারা উৎপাদিত হয়। এটি গঠনগতভাবে প্রাকৃতিকভাবে গঠিত বিটা-অ্যালানিনের মতো। জৈব রাসায়নিক বর্ণনা: ইপিএ-ওপিপি বায়োকেমিক্যাল ক্লাসিফিকেশন কমিটি ১৯৯৭ সালে আইআর ৩৫৩৫ কে একটি বায়োকেমিক্যাল হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। কারণ, আইআর ৩৫৩৫ এবং প্রাকৃতিকভাবে গঠিত বিটা-অ্যালানিন উভয়ই কার্যত অভিন্ন, এদের মূল আণবিক গঠন একই, এবং এর প্রান্তিক গ্রুপগুলি পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। এটি অ-বিষাক্ত পদ্ধতিতে পোকামাকড় প্রতিরোধ করে।মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি: আইআর ৩৫৩৫ ৩০ বছর ধরে কোন বিরূপ প্রভাব ছাড়াই ইউরোপে পোকামাকড় প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হচ্ছে। মানব শরীরে বিষাক্ততা পরীক্ষায় দেখা গেছে আইআর ৩৫৩৫ খেলে বা শ্বাসের মাধ্যমে ভিতরে নিলে বা ত্বকে প্রয়োগ করলে কোন ক্ষতিকারক প্রভাব পরিলক্ষিত হয় না। তবে, কোন ব্যক্তির চোখে প্রবেশ করলে চোখ জ্বালা-পোড়া হতে পারে। এলার্জি প্রতিক্রিয়া হলে ডাক্তারের পরামর্শ নিন।পরিবেশের ঝুঁকি: পরিবেশের ঝুঁকি যেহেতু সক্রিয় উপাদানটি শুধুমাত্র মানুষের ত্বকে প্রয়োগ করা হয় সেহেতু পরিবেশের উপরও কোন ঝুঁকি আশা করা যায় না।