ঔষধ তালিকায় ফিরুন
Powder for Suspension
Nitamed 100 mg Powder for Suspension
নিটাজক্সানাইড
ইউনিট মূল্য
৳ ৩৫
পুরো প্যাক মূল্য
৳ ৩৫
প্যাক সাইজ
৩০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
নিটাজক্সানাইড ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া এবং এন্টামিবা হিস্টোলাইটিকা দ্বারা সৃষ্ট ডায়রিয়ার চিকিৎসায় নির্দেশিত।
নিটাজক্সানাইডের মুখে সেবনযোগ্য একটি সংশ্লেষিত এন্টিপ্রোটোজোয়াল জাতীয় ঔষধ। প্রোটোজোয়ার পাইরুভেট ফেরেডক্সিন অক্সিডো রিডাকটেজ (PFOR) এনজাইমের উপর নির্ভরশীল ইলেকট্রন ট্রান্সফার বিক্রিয়াকে বাধাগ্রস্ত করার মাধ্যমে নিটাজক্সানাইড তার এন্টিপ্রোটোজোয়াল কার্যকারিতা দেয় বলে ধারণা করা হয়। এই বিক্রিয়াটি প্রোটোজোয়ার অবায়বীয় প্রক্রিয়ায় শক্তি উৎপাদন ব্যবস্থার জন্য প্রয়োজনীয়। নিটাজক্সানাইড এবং এর বিপাকীয় উপাদান, টিজক্সানাইড ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম- এর স্পোরোজোয়াইট ও উসাইট এবং জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া-এর ট্রোপোজোয়াইটের বৃদ্ধি বন্ধ করার মাধ্যমে কাজ করে (In Vitro).