ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Neumir 10 mg Tablet
মিরোগাবালিন বেসিলেট
ইউনিট মূল্য
৳ ৩৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৩৫০
পুরো প্যাক মূল্য
৳ ৩৫০
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মিরোগাবালিন বেসিলেট নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত- পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন নিউরোপ্যাথিক পেইন ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন পোস্ট হারপেটিক নিউরালজিয়া।
মিরোগাবালিন গামা অ্যামিনো অ্যাসিড এবং তার প্রকারভেদের শ্রেণীভূক্ত। মিরোগাবালিন ভোল্টেজ-গেটেড ক্যালসিয়াম চ্যানেলের আলফা-২ ডেল্টা সাবইউনিট গুলোর সাথে নির্দিষ্টভাবে যুক্ত হয়। এটি ক্যালসিয়াম (ক্যালসিয়াম২+) ইনফ্লাক্স এবং নিউরোট্রান্সমিশন কমায় যা প্রিসাইন্যাপটিক নিউরন প্রান্তে নিউরোট্রান্সমিটার নিঃসরণকে বাধা দেয়। নিউরোট্রান্সমিটার নিঃসরণ বাধাগ্রস্ত হওয়ার কারণে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের (সিএনএস) হাইপারএক্সাইটেবিলিটি হ্রাস পায়।মিরোগাবালিন আলফা-২-ডেলটা সাবইউনিটে আবদ্ধ হয় এবং পরবর্তীতে বিচ্ছিন্ন হয়। এটি আলফা-২-ডেলটা-২ সাবইউনিটের তুলনায় আলফা-২-ডেলটা-১ সাবইউনিটে শক্তিশালীভাবে যুক্ত হয়। এটি আলফা-২-ডেলটা-২ সাবইউনিটের তুলনায় আলফা-২-ডেলটা-১ সাবইউনিট হতে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়। যার দরুন এটি আলফা-২-ডেলটা-১ সাবইউনিটে শক্তিশালীভাবে যুক্ত হয়ে দীর্ঘস্থায়ী বন্ধন তৈরী করে থেরাপিউটিক ইফেক্ট প্রকাশ করে এবং এটি আলফা-২-ডেলটা-২ সাবইউনিটে দূর্বল বন্ধন তৈরী করে এবং খুবই কম সময় এখানে অবস্থান করায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সর্ম্পকিত পার্শ্ব-প্রতিক্রিয়া সমূহ কম হয়, যা এটির দীর্ঘ মেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে (প্রশস্ত থেরাপিউটিক ব্যবহার প্রকাশ করে)।