ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Nebium 10 mg Tablet
ক্লোবাজাম
ইউনিট মূল্য
৳ ২.৫৫
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ২৫.৫
পুরো প্যাক মূল্য
৳ ২৫৫
প্যাক সাইজ
১০ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
তীব্র ও দীর্ঘস্থায়ী উদ্বিগ্ন অবস্থায় বিশেষ করে নিন্মোক্ত উপসর্গগুলোর ক্ষেত্রেঃ উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, অস্থিরতা, উত্তেজনা, বিরক্ত, আবেগময় অনিদ্রা, মনোদৈহিক ব্যাধি (হৃৎপিন্ড/ রক্তসংবহনতন্ত্র ও পরিপাকতন্ত্র সংক্রান্ত), আবেগঘটিত সমস্যায়।বিষন্ন বা উদ্বিগ্ন রোগীদের চিকিৎসায়, ক্লোবাজাম অবশ্যই পর্যাপ্ত সহগামী চিকিৎসার সাথে ব্যবহার করতে হবে। শুধু বেনজোডায়াজাপিন ব্যবহার করলে রোগীদের মধ্যে আত্মহত্যার প্রবনতা দেখা দিতে পারে।মানসিক উদ্বেগ ও অস্থিরতায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বে রোগী অবসাদগ্রস্থ আছে কি না তা নিশ্চিত হয়ে প্রয়োজনানুসারে সহগামী বা ভিন্ন চিকিৎসা প্রদান করতে হবে। সিজোফ্রেনিয়া অথবা অন্যান্য মানসিক রোগাক্রান্ত রোগীদের ক্ষেত্রে বেনজোডায়াজাপিন শুধুমাত্র সহগামী চিকিৎসা হিসাবে ব্যবহার করার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে, উদাহরণস্বরূপ- প্রাথমিক চিকিৎসা হিসাবে নয়।মৃগী রোগীদের ক্ষেত্রে সহগামী চিকিৎসাস্বরূপ এটি ব্যবহার করা যাবে শুধুমাত্র যাদের খিঁচুনি রোধক বা এন্টিকনভালসেন্টের একক চিকিৎসায় পর্যাপ্ত ফলাফল পাওয়া যায় না।