ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Nebicard Plus 5 mg Tablet
নেবিভোলল + হাইড্রোক্লোরোথায়াজাইড
ইউনিট মূল্য
৳ ১২
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১২০
পুরো প্যাক মূল্য
৳ ৩৬০
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই কম্বিনেশনটি এসেনসিয়াল হাইপারটেনশন এর চিকিৎসায় নির্দেশিত।
এই কম্বিনেশন এর অতিরিক্ত উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে, যা প্রতিটি উপাদানের নিজস্ব কার্যকারিতার চেয়ে বেশি। নেবিভোলল রক্ত নালীর প্রসারণ ঘটায় ও উচ্চরক্তচাপে আক্রা ন্ত রোগীর হৃদস্পন্দন এবং রক্তচাপ কমায়। হাইড্রোক্লোরোথায়াজাইড বৃক্কীয় নালীতে ইলেকট্রোলাইটের পুনঃআত্তীকরনের কাজকে প্রভাবিত করে, যা সরাসরি সোডিয়াম এবং ক্লোরাইডের নির্গমন সমান হারে বাড়িয়ে দেয়। হাইড্রোক্লোরোথায়াজাইড এর ডাইইউরেটিক কার্যের কারণে প্লাজমার পরিমাণ কমে যায় এবং প্লাজমা রেনিনের কার্যকারিতা ও অ্যালডোস্টেরনের নিঃসরণ বেড়ে যায়।