ঔষধ তালিকায় ফিরুন
Ointment
Nebanol Plus 35 mg Ointment
নিওমাইসিন সালফেট + ব্যাসিট্রাসিন জিঙ্ক + পলিমিক্সিন বি সালফেট
ইউনিট মূল্য
৳ ৩০.২
পুরো প্যাক মূল্য
৳ ৩০.২
প্যাক সাইজ
১০ gm tube
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই অয়েন্টমেন্ট ক্ষত, পোড়া অথবা ত্বকের গ্রাফটিং-এর সংক্রমণে ব্যবহৃত হয়। ত্বকের বিভিন্ন রোগ যেমন ফিউরাংকল্স, কারবাংকল্স, পায়োডার্মা, সাইকোসিস বাৰ্বি, ইম্পেটিগো, ব্রণ-এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। এছাড়া স্ক্যাবিস, পেডিকিউলেসিস, টিনাপেডিস এবং কন্টাক্ট ও অ্যালার্জিক ডার্মাটাইটিসেও এই অয়েন্টমেন্ট ব্যবহৃত হয়।
পলিমিক্সিন বি সালফেট এর সাথে নিওমাইসিন ও ব্যাসিস্ট্রাসিন জিঙ্ক-এর সংমিশ্রণ একটি আদর্শ ব্যাকটেরিয়রোধী ঔষধ। এই মিশ্রণ ত্বকে আক্রমণকারী সকল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং মিশ্রণের তিনটি উপাদানই ব্যাকটেরিয়া ঘাতক। ত্বক ও ঝিল্পী পর্দা থেকে এর শোষণ খুবই নগণ্য। পলিমিক্সিন বি সালফেট গ্রাম নেগেটিভ ব্যাসিলাই বিশেষ করে স্যুডোমোনাস অরুজিনোসাকে আক্রমণ করে যা ত্বকে ব্যবহৃত বেশিরভাগ এন্টিবায়োটিক এর বিস্তৃতির বাইরে। কিন্তু এই জীবাণুটি পলিমিক্সিন বি সালফেট এর প্রতি খুবই সংবেদনশীল, ফলে এই উপাদানটি স্যুডোমোনাস অরুজিনোসা জীবাণুঘটিত সংক্রমণের চিকিৎসায়ও প্রতিরোধে ব্যবহৃত হয়। নিওমাইসিন বিভিন্ন গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংশ করে। ত্বকে সংক্রমণকারী ব্যাকটেরিয়ার মধ্যে সবচেয়ে বেশি দায়ী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস-এর বিরুদ্ধে নিওমাইসিন সর্বাধিক কার্যকরী যা বিভিন্ন গবেষণা সংস্থা সমর্থন করে। ব্যাসিস্ট্রাসিন জিঙ্ক গ্রাম পজিটিভ ব্যাসিলাই, কক্কাই-এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী এবং এর কার্যকারীতা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই পর্যন্ত বিস্তৃত। এই অয়েন্টমেন্টে ব্যবহৃত তিনটি উপাদান একসাথে ত্বকে আক্রমণকারী সকল ব্যাকটেরিয়াকেই ধ্বংশ করে।