ঔষধ তালিকায় ফিরুন
Syrup
Mytil 4 mg Syrup
ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড
ইউনিট মূল্য
৳ ৩৮
পুরো প্যাক মূল্য
৳ ৩৮
প্যাক সাইজ
১০০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এটি প্রোডাক্টিভ কফ জনিত শ্বাসনালীর সমস্যা নিরাময়ে নির্দেশিত। এই সমস্যাগুলো হচ্ছে- ট্রাকিওব্রংকাইটিস এমফাইজেমা আছে এমন ধরনের ব্রংকাইটিস ব্রংকিএকটাসিস ব্রংকোস্পাজম আছে এমন ধরনের ব্রংকাইটিস ফুসফুসে দীর্ঘ দিনের প্রদাহজনিত সমস্যা এবং নিউমোকনিওসিস।
ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড মুখে সেবনযোগ্য একটি মিউকোলাইটিক এজেন্ট। এটি মিউকয়েড স্পুটাম-এর এসিড মিউকোপলিস্যাকারাইডের গঠন ভেঙ্গে দেয়; ফলে মিউকাস এর ভিস্কোসিটি কমিয়ে কফ নির্গমনকে সহজতর করে। এটি পরিপাকতন্ত্র হতে দ্রুত এবং সম্পূর্নভাবে পরিশোষিত হয়ে শরীরে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে।