ঔষধ তালিকায় ফিরুন
Oral Solution
Movicol 13125 gm Oral Solution
পলিইথিলিন গ্লাইকল ৩৩৫০ + ইলেকট্রোলাইটস
ইউনিট মূল্য
৳ ৩০৫
পুরো প্যাক মূল্য
৳ ৩০৫
প্যাক সাইজ
২০০ ml bottle
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
প্রাপ্ত বয়স্ক এবং ২ বছরের উপরের শিশুদের কোষ্ঠকাঠিন্য থেকে কার্যকরী উপশমের জন্য এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য নির্দেশিত। ম্যাক্রোগল শক্ত মল গলনেও কার্যকরী, যা কিনা ফিকাল ইম্পেকশনের চিকিৎসায়ও ব্যবহৃত হয়।
ম্যাক্রোগল (৩৩৫০) অস্ত্রে অসমোটিক ক্রিয়া তৈরী করে যা ল্যাক্সেটিভ ক্রিয়া ঘটায়। ম্যাক্রোগল (৩৩৫০) মলের পরিমান বৃদ্ধি করে যা নিউরোমাসকুলার পাথওরের মাধ্যমে মলাশয়ের গতিবিধি বৃদ্ধি করে এবং নরম মলের আন্ত্রিক পরিবহন ও মল নির্গমনের সহায়তা করে। ইলেকট্রোলাইট মিশ্রিত ম্যাক্রোগল (৩৩৫০) মিউকোসা এর মাধ্যমে সেরাম ইলেকট্রোলাইট এর সাথে বিনিময় ঘটায় এবং সোডিয়াম, পটাসিয়াম ও পানির কোন রকম অর্জন বা বর্জন ছাড়াই মলের মাধ্যমে নির্গত হয়। বাস্তবিক অর্থে অস্ত্রে ও পাকস্থলিতে অশোষিত অবস্থায় থাকে।