ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Methiroid 5 mg Tablet
মেথিমাজল
ইউনিট মূল্য
৳ ৬
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১২০
পুরো প্যাক মূল্য
৳ ৬০০
প্যাক সাইজ
৫ × ২০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
মেথিমাজল নিম্নোক্ত উপসর্গে নির্দেশিতঃ যেসব রোগীদের গ্রেভস ডিজিস এর সাথে হাইপারথাইয়েডিজম অথবা বিষাক্ত মাল্টিনডুলার গলগন্ড রয়েছে, যাদের জন্য শল্যচিকিৎসা অথবা তেজস্ক্রিয় আয়োডিন চিকিৎসা উপযুক্ত নয়। রোগীদের হাইপারথাইরয়েডিজম এর উপসর্গ সমূহ উপশমের জন্য যারা থাইরয়েড গ্রন্থির অপসারণ বা তেজস্ক্রিয় আয়োডিন চিকিৎসা নিতে যাচ্ছেন।
মেথিমাজল থাইরয়েড হরমোনের সংশ্লেষণে বাধা দেয় এবং তাই এটি হাইপারথাইরয়েডিজমের চিকিৎসায় নির্দেশিত। এটি থাইরয়েডে সংরক্ষিত অথবা রক্তে পরিভ্রমণকারী থাইরক্সিন ও ট্রাইআয়োডোথাইরোনিনকে নিষ্ক্রিয় করে না এবং এটি মুখে অথবা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগকৃত থাইরয়েড হরমোনের কার্যকারিতায়ও হস্থক্ষেপ করে না। মেথিমাজল অস্ত্রে শোষিত হয়, যকৃতে এর বিপাক ঘটে এবং মূত্রের মাধ্যমে নিষ্কাশিত হয়।