ঔষধ তালিকায় ফিরুন
Cream
Mesta Care Cream
ফ্লুসিনোলোন এসিটোনাইড + হাইড্রোকুইনোন + ট্রিটিনয়িন
ইউনিট মূল্য
৳ ২০০
পুরো প্যাক মূল্য
৳ ২০০
প্যাক সাইজ
৩০ gm tube
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
এই ক্রীম মুখের মধ্যম থেকে তীব্র মেছতা প্রতিরোধে একটি স্বল্প মেয়াদী চিকিৎসা। ব্যবহারের পরবর্তীতে সূর্য রশ্মি থেকে এড়িয়ে চলতে হবে এবং সূর্য রশ্মি প্রতিরোধক লোশন (সানস্ক্রীন) ব্যবহার করতে হবে। এস পি এফ ৩০ অথবা তার চেয়েও বেশি মাত্রার সানস্ক্রীন ব্যবহার করতে হবে।
এই ক্রীম তিনটি মূল উপাদান ফ্লুসিনোলোন এসিটোনাইড, হাইড্রোকুইনোন এবং ট্রিটিনয়িন এর সমন্বয়ে গঠিত। এদের সবগুলোই মেছতা দূর করতে সহায়তা করে। যদিও এই ক্রীমের মূল উপাদান গুলো মেছতা প্রতিরোধে কিভাবে কাজ করে তা এখনো অজানা, তবুও ফ্লুসিনোলোন এসিটোনাইড একটি কর্টিকোস্টেরয়েড যা ত্বকের বাহ্যিক ব্যবহারের নির্দেশিত প্রদাহরোধী ওষুধীয় গুনাবলী সমৃদ্ধ একটি উপাদান। হাইড্রোকুইনোন মেছতার দাগ দূর করে, যা টাইরোসিন-টাইরোসিনেজ এনজাইমকে প্রতিরোধের মাধ্যমে মেলানিন সংশ্লেষন প্রক্রিয়াকে বাঁধা দেয়। ট্রিটিনয়িন ক্যারাটোলাইটিক হিসেবে পরিচিত।