ঔষধ তালিকায় ফিরুন
Capsule
ইউনিট মূল্য
৳ ৩.৫১
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৩৫.১
পুরো প্যাক মূল্য
৳ ১৭৫.৫
প্যাক সাইজ
৫ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে আয়রণ, ফলিক এসিড, বি-ভিটামিনসমূহের ঘাটতি পুরণে অথবা আয়রণ, ফলিক এসিড, বি-ভিটামিনসমূহ এবং ভিটামিন-সি-এর প্রতিরােধমূলক চিকিৎসায় ইহা নির্দেশিত।
ইহা আয়রণ পলিম্যালটোজ কমপ্লেক্স, ফলিক এসিড, জিংক এবং বি-ভিটামিন সমূহের একটি বিশেষ প্রস্তুতি। আয়রন পলিম্যালটোজ কমপ্লেক্স, পলিনিউক্লিয়ার আয়রন হাইড্রোক্সাইড এবং ডেক্সট্রিন এর আংশিক হাইড্রোলাইজড করা পানিতে দ্রবনীয় ম্যাক্রোমলিকুলার কমপ্লেক্স। ইহা খাবার অথবা অন্য কোন ওষুধের সাথে বিক্রিয়া করে না এজন্য ইহার শােষনাকার্য ব্যাহত হয় না। এই কমপ্লেক্স শােষিত হবার পর হিমােগ্লোবিন তৈরিতে আয়রনের ব্যবহার উচ্চ হারে বাড়ে। ফলিক এসিড নিউরাল টিউবের ক্রটি রােধ করে। বিপাক প্রক্রিয়া, রক্ত উৎপাদন ক্ষত নিরাময়, রােগ প্রতিরােধ ক্ষমতা, ইত্যাদিতে জিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় এবং হজম প্রক্রিয়ায় থিয়ামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হজম প্রক্রিয়ায় রােগ প্রতিরােধ ক্ষমতায় এবং শক্তি উৎপন্ন করতে রিবােফ্লাবিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্কের উন্নতি সাধন, লােহিত রক্ত কনিকা উৎপাদন, আমিষের বিপাক এবং প্রাতঃকালীন দুর্বলতা রােধ করতে পাইরিডক্সিনের প্রয়ােজনীয়তা আছে। শক্তি উৎপাদনে, রক্ত চাপ এবং প্রবাহে নিকোটিনামাইডের প্রয়ােজনীয়তা আছে।