ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Lyvelsa 10 mg Tablet
ফিনেরেনন
ইউনিট মূল্য
৳ ৮০
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ৮০০
পুরো প্যাক মূল্য
৳ ৮০০
প্যাক সাইজ
১ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ফিনেরেনন টাইপ ২ ডায়াবেটিস (T2DM) এর সাথে যুক্ত দীর্ঘস্থায়ী কিডনি রোগ (CKD) সহ প্রাপ্ত বয়স্ক রোগীদের হৃদযন্ত্রের ব্যর্থতার জন্য দীর্ঘস্থায়ী eGFR হ্রাস, শেষ পর্যায়ের কিডনি রোগ, কার্ডিওভাসকুলার মৃত্যু, নন-ফেটাল মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমাতে নির্দেশিত।
ফিনেরেনন একটি ননস্টেরয়েডাল, সিলেক্টিভ মিনারেলোকোর্টিকয়েড রিসেপ্টর (এমআর) ব্লকার, যা অ্যালডোস্টেরন এবং কর্টিসল দ্বারা সক্রিয় হয় এবং জিন ট্রান্সক্রিপসান নিয়ন্ত্রণ করে। ফিনেরেনন এপিথেলিয়াল (যেমন, কিডনি) এবং ননএপিথেলিয়াল (যেমন, হৃদপিন্ড এবং রক্তনালী) উভয় টিস্যুতে এমআর সম্পৃক্ত সোডিয়াম পুনঃশোষণ এবং অত্যধিক এমআর সক্রিয়করণকে ব্লক করে। অত্যধিক এমআর সক্রিয়তা ফাইব্রোসিস এবং প্রদাহের জন্য দায়ী বলে মনে করা হয়। এমআর এর জন্য ফিনেরেনন এর উচ্চক্ষমতা এবং সিলেক্টিভিটি রয়েছে কিন্তু অ্যান্ড্রোজেন, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, কিংবা গ্লুকোকোর্টিকয়েড রিসেপ্টরের প্রতি এর কোন প্রভাব নেই। ফিনেরেনন দিয়ে চিকিৎসা করা রোগীদের মধ্যে, গড় সিস্টোলিক রক্তচাপ ৩ mmHg কমে যায় এবং ১ মাসে গড়ে ডায়াস্টোলিক রক্তচাপ ১-২ mmHg কমে যায়, তারপরে স্থিতিশীল হয়। সর্বাধিক অনুমোদিত মাত্রার ৪ গুন মাত্রায় ফিনেরেনন ক্লিনিক্যালি প্রাসঙ্গিক মাত্রায় QT ব্যবধানকে দীর্ঘায়িত করে না। ওরাল সেবনে ফিনেরেনন সম্পূর্ণরুপে শোষিত হয় তবে বিপাক প্রক্রিয়ায় বায়োঅ্যাবেলিবিলিটি ৪৪% হয়। সেবনের পর ০.৫ থেকে ১.২৫ ঘন্টার মধ্যে ফিনেরেনন Cmax অর্জন করে।