ঔষধ তালিকায় ফিরুন
Tablet
Lino 5 mg Tablet
লিনাগ্লিপটিন
ইউনিট মূল্য
৳ ২২
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ২২০
পুরো প্যাক মূল্য
৳ ৬৬০
প্যাক সাইজ
৩ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
লিনাগ্লিপটিন প্রাপ্তবয়স্কদের টাইপ-২ ডায়াবেটিস এ রক্তে Glucose নিয়ন্ত্রনের জন্য নির্দেশিত। একক ব্যবহারে: খাদ্য ও ব্যায়াম একক ভাবে যখন রোগীদের উপর পর্যাপ্ত ভাবে কাজ করে না এবং যাদের মেটফরমিনের অসহনীয়তা অথবা বৃক্কীয় অকার্যকারীতার কারনে মেটফরমিন প্রতিনির্দেশিত সেসব রোগীদের ক্ষেত্রে নির্দেশিত। যুগপৎ ব্যবহারে: মেটফরমিন ব্যবহারকালীন খাদ্যাভাস ও ব্যায়াম যখন পর্যাপ্ত ভাবে Glucose নিয়ন্ত্রন করতে পারে না সেসব রোগীদের ক্ষেত্রে মেটফরমিনের সাথে যুগপৎ ভাবে ব্যবহৃত। খাদ্য এবং ব্যায়ামের সাথে মেটফরমিন এবং সালফোনাইল ইউরিয়া যখন সম্মিলিত ভাবে Glucose নিয়ন্ত্রন করতে পারে না তখনও সালফোনাইল ইউরিয়া এবং মেটফরমিনের সাথে যুগপৎভাবে ব্যবহৃত।