ঔষধ তালিকায় ফিরুন
Topical Gel
Lindamax Plus Topical Gel
ক্লিনডামাইসিন + ট্রেটিনইন
ইউনিট মূল্য
৳ ১২০
পুরো প্যাক মূল্য
৳ ১২০
প্যাক সাইজ
১০ gm tube
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ক্লিনডামাইসিন ও ট্রেটিনইন জেল ত্বকের ব্রণ চিকিৎসায় নির্দেশিত।
এই জেল একটি লিনকোসেমাইড এন্টিবায়োটিক ক্লিনডামাইসিন ফসফেট এবং একটি রেটিনয়েড ট্রেটিনইনের সংমিশ্রণে তৈরী। ক্লিনডামাইসিন ব্যাকটেরিয়ার ৫০ এস রাইবোসোমাল সাব ইউনিটের সাথে যুক্ত হয় পেপটাইডাল রূপান্তর-এ বাধা প্রদানের মাধ্যমে প্রোটিন শিকলের বৃদ্ধি ব্যহত করে। ফলে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়। ক্লিনডামাইসিন প্রোপিওনিব্যাকটেরিয়াম একনিস নামক জীবাণুর কার্যক্রিয়াকে বাধা দেয়, ফলে ব্রণের সংক্রমণ হ্রাস পায়। ট্রেটিনইন ফলিকুলার এপিথেলিয়াল কোষের সংযুক্তি কমিয়ে দেয় এবং টার্ন ওভার বাড়ানোর মাধ্যমে কমেডন বের করে দেয়।