ঔষধ তালিকায় ফিরুন
Capsule
Lifil-A 50000 iu Capsule
ভিটামিন এ
ইউনিট মূল্য
৳ ১.৯৩
পাতা/স্ট্রিপ মূল্য
৳ ১৯.৩
পুরো প্যাক মূল্য
৳ ২৩১.৬
প্যাক সাইজ
১২ × ১০
ডাক্তারের পরামর্শ
এই ওষুধটি সেবনের আগে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
ভিটামিন এ-এর ঘাটতিজনিত যে সমস্ত রোগ দেখা যায় যেমন-রাতকানা, জেরোফথ্যালমিয়া, ত্বক, চুল এবং নখের নানা ধরনের পরিবর্তনের চিকিৎসায়। এছাড়া মিউকোসা অসুস্থতার আনুসাংগিক চিকিৎসায় যেমন সাইনোসাইটিস, ব্রংকাইটিস, সর্দি, ইকথায়োসিস, ডেরিয়ার্স রোগ, ব্রন, সোরিয়াসিস ইত্যাদির চিকিৎসায়। বৃদ্ধির সময়ে, রোগ প্রতিরোধ ও রাতকানার প্রতিষেধক রূপে ভিটামিন এ-এর চাহিদা পূরণ করতেও এটি নির্দেশিত । এছাড়া ডায়রিয়ার পরবর্তী অবস্থায় ভিটামিন এ-এর ঘাটতি পূরণে এবং হামের প্রতিষেধক রূপে এটি নির্দেশিত।